• VISION
  • INDEX
  • আশুগঞ্জ
  • চরচারতলা
  • আড়াইসিধা
  • লালপুর
  • শরীফপুর
  • তালশহর
  • দূর্গাপুর
  • তারুয়া
  • Sunday, December 15, 2019




    জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন,
    আশুগঞ্জ উপজেলা কমিটির বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি





    বিবিএস নিউজঃ ষোল ডিসেম্বর- মহান বিজয় বিদসকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির ব্যাপক কর্মসূচির অংশ হিসেবে, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন, আশুগঞ্জ উপজেলা কমিটির পক্ষ থেকে রাতব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটিকে পালনের লক্ষ্যে আশুগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ স্বতস্ফূর্তভাকে কাজ করে যাচ্ছে। এই ব্যাপারে কার্যকরি কমিটির সকলের মাঝেই বেশ উত্তেজনা, উৎসাহ এবং অনুপ্রেরণা লক্ষ্য করা যাচ্ছে। মাহন বিজয় দিবসটিকে উদযাপনের প্রস্তুতি সম্পর্কে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন আশুগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলী আজম বিবিএস নিউজকে বলেন-“আমরা যথাযোগ্য মর্যাদায় আমাদের মহান বিজয় দিবসকে উদযাপন করব আমাদের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে। আমরা আমাদের আশুগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মসূচির অংশ হিসেবে সূর্য উদয়ের সাথে সাথে উপজেলা চত্তরের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করব।” উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, “আমাদের জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যন মোঃ সাইফুল ইসলাম এবং আমাদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব এম.এ আবির ভাই বিশেষভাবে আমাদেরকে এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় উৎসাহ এবং অনুপ্রেরণা প্রদান করেছেন এবং আমাদের কেন্দ্রীয় কমিটি এই দিবসটিকে যথাযোগ্য মর্যায় পালনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন তাই আমরা আশুগঞ্জ উপজেলা কমিটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশেষ গুরুত্ব দিয়ে এই দিবসটি পালনের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।” এই ব্যাপারে যুগ্ম সাধরণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূইয়া বলেন, “ আমাদের সাধারণ সম্পাদক সাহেব আমাকে দায়িত্ব দিয়েছেন শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পমাল্যটিকে ভালভাবে সাজানোর জন্যে। আমি ইতিমধ্যেই এই কাজটি সম্পন্ন করেছি। আমাদের মু্ক্তিযোদ্ধ আমাদের অহংকার, আমাদের স্বাধীনতা আমাদের হাজার বছরের প্রাপ্তি, আমাদের বিজয় আমাদের বীর মুক্তিযুদ্ধা এবং বীর শহীদদের মাধ্যমে আমাদের অর্জন। তাই এই দিবসটিতে আমি এবং আমরা যে কিছু করতে পারছি সেটিই আমার কাছে আমাদের সকলের কাছেই খুবই ভাল লাগছে। বিজয় দিবসের এই প্রস্তুতির জন্যে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যন মোঃ সাইফুল ইসলাম এবং আমাদের কেন্দ্রীয় কিমিটির মহাসচিব এম. এ আবির ভাইকে। উনাদের আন্তরিকতা এবং অনুপ্রেরণা আমাদের সকলের মাঝেই কাজ করছে।” সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বলেন, “অনেক কাজ, অনেক ব্যস্ততার মধ্যেও আমি খুবই আনন্দ পাচ্ছি যে আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আমাদের খুজ-খবর প্রতিনিয়ত নিচ্ছেন। আমাদের সকল কাজের উপর দৃষ্টি রাখছেন এবং আমাদের কে চেতনায় জাগিয়ে তুলছেন। আমাদের কর্মসূচির অংশ হিসেবে আমরা সূর্য উদয়ের সাথে সাথে উপজেলার শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জনানোর জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাদের জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন আশুগঞ্জ উপজেলা কমিটির সবার সাথেই আমার প্রতি মুহূর্তে যোগাযোগ হচ্ছে, তারা সবাই উক্ত অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করবেন।” একইভাবে উক্ত সংগঠনের অর্থ সম্পাদক মোঃ ফারুক মিয়া বিবিএস নিউজ কে বলেন, “আমি জীবনে অনেক বিজয় দিবসই পালন করেছি, তবে আমার এই বৎসরের বিজয় দিবসটি পালনের অনুভূতি সম্পূর্ণ অন্যরকম। আমি জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন আশুগঞ্জ উপজেলা কমিটির পক্ষ থেকে উক্ত বিজয় দিবসটি পালন করার সুযোগ পেয়ে নিজের মাঝে খুবই আনন্দবোধ করছি।”

     

    No comments:

    Post a Comment

    Bangalir Ekushea Vision

    রেলগেইট উত্তর এলাকা

      রেলগেইট উত্তর এলাকা রেলগেইটের দক্ষিণ পাশের বিপরীত এলাকাটি রেলগেইট উত্তর হিসেবে পরিচিত। রেলগেইটের ঢাকা-সিলেট হাইওয়ে থেকে উত্তর পাশ দিয়ে এ...